প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত প্রোফাইল
তানজিলুল কুরআন শিক্ষা পরিবার একটি আদর্শ ও মূল্যবোধভিত্তিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত, হিফজ এবং নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ২০২২ সাল থেকে মহিলা শাখা দিয়ে। পরবর্তীতে শিক্ষার পরিধি ও চাহিদা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০২৩ সাল থেকে ছেলে শাখা চালু করা হয়। তিলে তিলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি বর্তমানে একটি সুসংগঠিত শিক্ষা পরিবার হিসেবে পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শাখায় কুরআন শিক্ষা প্রদান করা হয়। আধুনিক শিক্ষণ পদ্ধতির সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
তানজিলুল কুরআন শিক্ষা পরিবারে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকবৃন্দের মাধ্যমে হিফজুল কুরআন, নাজেরা কুরআন এবং প্রাথমিক ইসলামী শিক্ষার কার্যক্রম পরিচালিত হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, মহিলা শাখার মাধ্যমে একটি বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়, যেখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করতে আসেন।
আমানতদারিতা, শৃঙ্খলা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত এই প্রতিষ্ঠানটি অভিভাবকদের আস্থা অর্জন করে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।